আমি আপনার BOESL আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবো

image
    • 0.00
    • (0)
  • 0 Orders in Queue
image
image
image
image
image
image
Account Registration
৳520

👉 আমি আপনার জন্য BOESL একাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিবো। ✔ সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ ✔ একাউন্ট সেটআপ নিশ্চিত করা

Account Registration+Apply
৳650

👉 আমি আপনার BOESL একাউন্ট রেজিস্ট্রেশন ও জব অ্যাপ্লাই সম্পূর্ণ করে দিবো। ✔ একাউন্ট রেজিস্ট্রেশন ✔ নির্ভুলভাবে আবেদন সম্পন্ন ✔ প্রয়োজনীয় তথ্য ইনপুট ✔ ভুল থাকলে সংশোধন

Account Registration+Apply+Information S
৳750

👉 BOESL আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসে আমি আপনাকে ফুল সাপোর্ট দিবো। ✔ একাউন্ট রেজিস্ট্রেশন ✔ জব অ্যাপ্লিকেশন সম্পন্ন ✔ ডকুমেন্ট আপলোড সহায়তা ✔ ভুল চেক ও সংশোধন ✔ সম্পূর্ণ গাইডলাইন ও সাপোর্ট

About This Gig

🇧🇩 BOESL আবেদন নিয়ে ঝামেলা? আমি করে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস!

আপনি কি BOESL (Bangladesh Overseas Employment and Services Ltd) এর মাধ্যমে বিদেশে কাজের জন্য আবেদন করতে চান কিন্তু সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারছেন না?

আমি আপনার জন্য সম্পূর্ণ BOESL অনলাইন আবেদন, রেজিস্ট্রেশন ও প্রোফাইল সেটআপ করে দিবো সঠিকভাবে এবং নির্ভুলভাবে।

✅ আমার সার্ভিসে যা থাকছে:

✔ BOESL অনলাইন আবেদন সম্পন্ন
✔ সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ
✔ প্রোফাইল সেটআপ
✔ ডকুমেন্ট আপলোড
✔ ভুল থাকলে সংশোধন
✔ সাবমিট করার আগে সম্পূর্ণ চেক
✔ স্ক্রিনশট প্রুফ প্রদান


📌 আপনার যা লাগবে:

• পাসপোর্ট কপি
• NID / জন্ম নিবন্ধন
• শিক্ষাগত যোগ্যতার সনদ
• ছবি
• অভিজ্ঞতার তথ্য (যদি থাকে)
• মোবাইল নাম্বার


🎯 কেন আমাকে বেছে নিবেন?

✔ ১০০% গোপনীয়তা
✔ দ্রুত কাজ সম্পন্ন
✔ সঠিক ও নির্ভুল আবেদন
✔ ফুল সাপোর্ট


⚠️ নোট: আমি শুধুমাত্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন করি। চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার নয়।

📩 এখনই ইনবক্স করুন এবং আপনার আবেদন নিশ্চিত করুন।

Requirements This Gig

📌 Client Requirements for BOESL Application (ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস)

আপনার BOESL অনলাইন আবেদনটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য অনুগ্রহ করে নিচের তথ্য এবং ডকুমেন্টগুলো প্রদান করুন:

১. প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents - Scan Copy/Clear Photo):

  • পাসপোর্ট (Passport): পাসপোর্টের ১ম পৃষ্ঠার একদম ক্লিয়ার স্ক্যান কপি বা ছবি (মেয়াদ থাকতে হবে)।

  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন (NID or Birth Certificate): NID কার্ডের এপিঠ-ওপিঠ অথবা জন্ম নিবন্ধন সনদের কপি।

  • ছবি (Photo): পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি (অবশ্যই ল্যাপটপ/মোবাইলে পরিষ্কার ডিজিটাল কপি হতে হবে)।

  • শিক্ষাগত যোগ্যতার সনদ (Educational Certificates): সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট।

  • অভিজ্ঞতার সনদ (Experience Certificate) : কাজের পূর্ব অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং/ভাষা শিক্ষার সার্টিফিকেট।

২. পারিবারিক তথ্য (Family Details - আবশ্যিক):

  • পিতার নাম (Father's Name): (NID/পাসপোর্ট অনুযায়ী)

  • মাতার নাম (Mother's Name): (NID/পাসপোর্ট অনুযায়ী)

  • বৈবাহিক অবস্থা (Marital Status): বিবাহিত নাকি অবিবাহিত?

  • স্বামী/স্ত্রীর তথ্য (Spouse Details) [বিবাহিতদের জন্য]: স্বামী বা স্ত্রীর নাম এবং তার NID নম্বর (যদি প্রয়োজন হয়)।

  • জরুরী যোগাযোগ (Emergency Contact): কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করা না গেলে পরিবারের কার সাথে যোগাযোগ করা হবে? তার নাম, সম্পর্ক এবং মোবাইল নাম্বার।

৩. প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য (Personal Information):

  • আবেদনকারীর পূর্ণ নাম (Full Name): (পাসপোর্ট অনুযায়ী)

  • জন্ম তারিখ (Date of Birth):

  • মোবাইল নাম্বার (Mobile Number): (যেটি সচল রয়েছে)

  • ইমেইল এড্রেস (Email Address): (যদি থাকে)

  • বর্তমান ও স্থায়ী ঠিকানা (Present & Permanent Address):

৪. নির্দিষ্ট পদের তথ্য (Job-Specific Details):

  • কাঙ্ক্ষিত দেশ ও পদ (Target Country & Position): আপনি বোয়েসেলের কোন সার্কুলারে (যেমন: দক্ষিণ কোরিয়া, জর্ডান ইত্যাদি) এবং কোন পদের জন্য আবেদন করতে চান?


নোট: আবেদনের সময় ওটিপি (OTP) কোড ভেরিফিকেশনের জন্য আপনাকে লাইভে বা অনলাইনে একটিভ থাকতে হবে।

Compare Packages

Package ৳৳520.00 BDT Basic Account Registration 👉 আমি আপনার জন্য BOESL একাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিবো। ✔ সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ ✔ একাউন্ট সেটআপ নিশ্চিত করা ৳৳650.00 BDT Standard Account Registration+Apply 👉 আমি আপনার BOESL একাউন্ট রেজিস্ট্রেশন ও জব অ্যাপ্লাই সম্পূর্ণ করে দিবো। ✔ একাউন্ট রেজিস্ট্রেশন ✔ নির্ভুলভাবে আবেদন সম্পন্ন ✔ প্রয়োজনীয় তথ্য ইনপুট ✔ ভুল থাকলে সংশোধন ৳৳750.00 BDT Premium Account Registration+Apply+Information S 👉 BOESL আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসে আমি আপনাকে ফুল সাপোর্ট দিবো। ✔ একাউন্ট রেজিস্ট্রেশন ✔ জব অ্যাপ্লিকেশন সম্পন্ন ✔ ডকুমেন্ট আপলোড সহায়তা ✔ ভুল চেক ও সংশোধন ✔ সম্পূর্ণ গাইডলাইন ও সাপোর্ট
Total ৳৳520.00 BDT BDT ৳৳650.00 BDT BDT ৳৳750.00 BDT BDT

FAQ

না, আমি কোনো এজেন্সি বা দালাল নই এবং চাকরি নিশ্চিত করার কোনো গ্যারান্টি আমি দিই না। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমার কাজ হলো বোয়েসেলের (BOESL) নিয়ম মেনে আপনার অনলাইন আবেদন, প্রোফাইল সেটআপ এবং ডকুমেন্ট আপলোডের কাজটি ১০০% নির্ভুলভাবে সম্পন্ন করে দেওয়া। চাকরি হওয়া বা না হওয়া সম্পূর্ণ আপনার যোগ্যতা এবং বোয়েসেল কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।

হ্যাঁ, সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কঠোর প্রাইভেসি পলিসি মেনে চলি। আপনার পাসপোর্ট, এনআইডি এবং ব্যক্তিগত তথ্য শুধুমাত্র আবেদনের কাজেই ব্যবহার করা হবে এবং কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমার ডিভাইস থেকে তা চিরতরে ডিলিট করে দেওয়া হবে। ১০০% গোপনীয়তার নিশ্চয়তা আমি দিচ্ছি।

বোয়েসেল পোর্টালে রেজিস্ট্রেশন বা সাবমিট করার সময় আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড বা OTP যেতে পারে। আমি যখন আপনার কাজটি শুরু করব, তখন আপনাকে অনলাইনে একটিভ থাকতে হবে এবং কোডটি যাওয়ার সাথে সাথে আমাকে মেসেজে জানাতে হবে যাতে আমি সময় শেষ হওয়ার আগেই আবেদনটি এগিয়ে নিতে পারি।

অবশ্যই! আমি কাজ শুরু করা থেকে শুরু করে ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড এবং ফাইনাল সাবমিশন পর্যন্ত প্রতিটি স্টেপের ক্লিয়ার স্ক্রিনশট প্রুফ হিসেবে আপনাকে দেবো। আবেদন সফলভাবে সাবমিট হওয়ার পর যে কনফার্মেশন বা অ্যাপ্লক্যান্ট কপি (Applicant's Copy) পাওয়া যায়, সেটিও আপনাকে পিডিএফ (PDF) আকারে বুঝিয়ে দেওয়া হবে।

হ্যাঁ, অবশ্যই যাবে। আমি ফাইনাল সাবমিট করার আগে পুরো ফর্মের একটি প্রিভিউ স্ক্রিনশট আপনাকে পাঠাবো। আপনি সেটি ভালো করে চেক করে কোনো ভুল থাকলে আমাকে জানাবেন, আমি তা সংশোধন করে দেবো। আপনার শতভাগ সন্তুষ্টির পরই কেবল ফাইনাল সাবমিট করা হবে।

Reviews

Total 0 reviews
    image No review found for this gig!
image
MD. Sabbir hoseen

👋 Hey MD. Sabbir hoseen, can you help me with

Do you think you can deliver an order by

Would it be possible to get a custom offer for

Can you send me some work samples?

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

Allow